শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে সাকিব হত্যাকারীদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২২, ০৮:২৩ পিএম
কপি হয়েছে!

সাভারে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় মিরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজের সামনে এই মানববন্ধন কর্মসুচী পালন করেন শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধনে নিহত শিক্ষার্থীর সহপাঠী ও পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জানায়, চলতি বছরের ১৭ মার্চে সাভারের কোটাপাড়া নগরকোন্ডা এলাকার কাঞ্চন মিয়ার ছেলে আমিনবাজারের মিরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিব আল হাসানকে (১৮) পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে লাশ সেফটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখেন হত্যাকারী পিয়াস, নাবিন ও ইমন। পরে সাভার থানায় অভিযোগ হলে পুলিশ নিহত ওই শিক্ষার্থীর বাড়ির পাশে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কির ভিতর থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। এঘটনায় নিহতের পরিবার সাভার মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিয়াস ও ইমনকে গ্রেপ্তার করেছে। এ মামলায় দুই হত্যাকারী গ্রেপ্তার হলেও অন্যতম আসামী নাবিন এখনো পলাতক রয়েছে। নাবিনকে গ্রেপ্তার ও আসামীদের দ্রুত ফাঁসির দাবিতে আজ আমিনবাজারে মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। মানববন্ধনে নিহতের পরিবার ও তার সহপাঠীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।