শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লার মুরাদনগরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২২, ০২:৩৯ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রামধনীমোড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত হাবিব (২৪) উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রামধনীমোড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ও আরিফ (২৯) রহিমপুর গ্রামের মৃত দুদ মিয়ার ছেলে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার দিকে মুরাদনগর থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই নজরুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ উপজেলা সদরের পাশে নবীপুর পশ্চিম ইউনিয়নের রামধনীমোড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হাবিব ও আরিফকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা আরেক মাদক ব্যবসায়ী উপজেলার গুঞ্জুর বটতলী গ্রামের মহরম আলীর ছেলে ফারুক (২৭) পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।