শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লায় চুরির অভিযোগে যুবককে হত্যা, স্বামী স্ত্রীর যাবজ্জীবন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২২, ০২:৫৫ পিএম
কপি হয়েছে!

কুমিল্লায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সাত বছর পর স্বামী-স্ত্রীকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার (১৭ মে) সকাল ১০টায় কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক রোজিনা খান এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের ময়নাল হোসেন ও তার স্ত্রী নাছিমা আক্তার।

মামলার নথির বরাত দিয়ে আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ২০১৫ সালের ১৪ জুলাই মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার মোসলে উদ্দীন সরকারের ছেলে মো. শামছুল আলম মনিরকে (৩৫) চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মোসলে উদ্দীন বাদী হয়ে সাত জনের নামে ও ১৫ জনকে অজ্ঞাত আসামি করে মুরাদনগর থানায় মামলা করেন। মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

রফিকুল ইসলাম আরও বলেন, এই মামলার আসামি মো. আবু হাসান, মো. আব্দুর রশিদ, শরিফুল আলম চৌধুরী প্রকাশ ডালিম, রুহুল আমিন, আব্দুল কুদ্দুস, মো. শরিফ, নজরুল, মো. রবিউল, মো. এনামুল হক, মো. রাসেল, মো. ইকবাল, মো. বাহাদুর ও মাহমুদ প্রকাশকে খালাস দেন আদালত।