শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

পঞ্চগড়ে শিশু মেলা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২২, ০৫:২১ পিএম
কপি হয়েছে!

জেলার বোদা উপজেলায় আজ শিশু ও নারী উন্নয়ন সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রমের আওতায় শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আখতারুজ্জামান।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী বর্মন উপস্থিত ছিলেন। মেলায় সরকারি বিভিন্ন দপ্তরে উন্নয়ন কার্যক্রম প্রদর্শন করা হয়।