শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

শ্রীপুরে ক্রেনের তার ছিড়ে এক শ্রমিকের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২২, ০৮:৩৮ পিএম
কপি হয়েছে!

শ্রীপুর পৌর এলাকার বৈরাগিরচালা এলাকায় স্টিল মিলের মালামাল লোড করার ক্রেনের ক্যাবল ছিঁড়ে এক কর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল সাড়ে তিনটায় ওই এলাকার এসকেবি স্টেইনলেস স্টিল মিলস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও শ্রমিক রা গণমাধ্যম কে জানান, বুধবার বিকেলের দিকে শিপমেন্টের মালামাল কারখানা থেকে গাড়িতে তোলা হচ্ছিল। বড় ক্রেনের সাহায্যে ভারী স্টেইনলেস স্টিলের মালামালগুলো উঠানোর কাজ দেখাশোনা করছিলেন কিবরিয়া। একপর্যায়ে মালামালসহ ক্রেনের শক্তিশালী ক্যাবল ছিঁড়ে যায়। ক্রেনটি নিচে দাঁড়িয়ে থাকা কিবরিয়ার উপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যম কে জানিয়েছেন, ক্রেনের নিচে চাপা পড়ে কিবরিয়ার শরীরের উপরের অংশ থেঁতলে যায়

নিহত মোঃ গোলাম কিবরিয়া (২৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার লক্ষ্মীপুর গ্ৰামের আব্দুর রহিমের ছেলে। তিনি ওই কারখানায় তিন বছর ধরে লোডিং বিভাগের স্টোরকিপার পদে চাকরি করছিলেন

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান গণমাধ্যম কে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ব্যবস্থা নেওয়া হবে।