শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে গেইটম্যানের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২২, ১২:৫৬ পিএম
কপি হয়েছে!

শ্রীপুরে ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে রেলের এক গেইটম্যান নিহত হয়েছে।

নিহত লিটু কুমার বিশ্বাস (৩৫) বরগুনা জেলার বাসিন্দা। তিনি বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মচারী। তিনি ওই এলাকায় ভাড়া থাকতেন এবং বরমি ইউনিয়নের মাইজপাড়া এলাকায় রেলগেইটের গেইটম্যান হিসেবে কাজ করতেন। রেলওয়ের পিডব্লিউ মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বরমি ইউনিয়নের মাইজপাড়া নামক স্থানে গেইটের কাছে এ ঘটনা ঘটে।

জানা যায়, লিটু কুমার বিশ্বাস প্রায় চার বছর যাবত মাইজপাড়া গেইটে গেইটম্যানের দায়িত্ব পালন করে আসছেন। বৃহস্পতিবার সকালে ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তিনি কিভাবে ট্রেনে কাটা পড়লেন তা স্পষ্ট কেউ বলতে পারেনি।

শ্রীপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে লিটু বিশ্বাসের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পেয়ে রেলওয়ের জয়দেবপুর ফাঁড়ি পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।