২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

হালুয়াঘাট উপজেলা পরিদর্শনে ময়মনসিংহ জেলা প্রশাসক

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

বৃহস্পতিবার (১৯ মে) হালুয়াঘাট উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন ও উপজেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট-এর কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউএনও মো: সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলার সরকারী দপ্তরসমূহের প্রধানগণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, রাজনৈতিক প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ‘সরকারের সাথে মা’দের কথা অনুষ্ঠান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং মহিলা ও শিশুদের জীবনমান উন্নয়ন শীর্ষক বক্তব্য প্রদান করেন। এ সময়ে নারীদের জীবনমান উন্নয়নে এদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

পরবর্তীতে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে গৃহীত কার্যক্রমসমূহ পর্যবেক্ষণ করেন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

হালুয়াঘাট উপজেলা পরিদর্শনে ময়মনসিংহ জেলা প্রশাসক

লিংক কপি হয়েছে!