শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

নদীতে টিকটক করতে গিয়ে যুবকের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২২, ০১:১২ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর সৈয়দপুরে নদীতে ডুবে মোস্তাকিম ইসলাম(১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল এগারটার দিকে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দীঘলডাঙ্গি ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।

সে খোর্দ বোতলাগাড়ি এলাকার মন্টু ইসলামের ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল নয়টার দিকে কয়েকজন যুবক মিলে খড়খড়িয়া নদীর দীঘলডাঙ্গি ব্রীজ এলাকায় টিকটক করতে গোসল করছিলো।

এ সময় মোস্তাকিম ডুবে গেলে বন্ধুদের চিৎকারে আশেপাশের লোকজন খোজাখুজি শুরু করে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের সহযোগীতায় ব্রীজ এলাকা থেকে এক’শ মিটার দূর থেকে তাকে উদ্ধার করে সৈয়দপুর এক’শ শয্যা হাসপাতালে নেয়া হয়।

সৈয়দপুর ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম জানান, হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি বলেন, ছেলেরা টিকটক করার জন্য নদীতে খাড়াভাবে সাতাঁর কাটছিলো।