শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

বাংলাদেশের উন্নয়ন দেখে অনেক দেশ ঈর্ষান্বিত হচ্ছে : আমির হোসেন আমু

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২২, ০৪:২৪ পিএম
কপি হয়েছে!

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, যে সকল দেশ বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারা বাংলাদেশে মাদক দিয়ে যুব সমাজকে ধ্বংস করছে। তারাই বাংলাদেশের উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হচ্ছে। আজ শুক্রবার সকাল ১১টায় সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের আমতলা সড়কে সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালেয় এ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, যুদ্ধের সময় পাকিস্তান বাংলাদেশেকে ধ্বংসস্তুপে পরিনত করেছিল, সেখান থেকে আজ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। পাকিস্তানের চেয় সব দিক থেকেই আমাদের দেশ উন্নত হয়েছে। যারা এ উন্নয়নে ঈর্ষান্বিত হচ্ছে তারা উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজ যে উন্নয়ন হয়েছে। তা জয়জায়কার তারা সহ্য করতে পারছে না। তার জন্য নানান রকম ষড়যন্ত্র করছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশীদ হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ।