২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

উল্লাপাড়ায় নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ মে ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজ হওয়ার তিনদিন পর বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ মে) বিকেলে উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া রতনদিয়ার এলাকার বাজার দিয়ার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আলম খনকার (৪৫)। তিনি উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া হরিশপুর গ্রামের মৃত আজগর খন্দকারের ছেলে।

নিহতের মামা শহিদ মন্ডল জানায়, গত মঙ্গলবার রাত ১২টার সময় কয়ড়া আদর্শ গ্রামের মৃত মোসলেমের ছেলে রায়হান ফোন দিয়ে বাসা থেকে আলমকে বের করে নিয়ে যায়। তার কিছুক্ষণ পর আলম তার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রাতে বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্বজনের বাড়িতে দুই তিন দিন ধরে খোঁজাখুঁজি করে। তবে তাকে আর পাওয়া যায় না। আলম খনকারের মুঠোফোনটিও বন্ধ ছিল। পরে আজ শুক্রবার সকালে উল্লাপাড়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তিনি আরও বলেন, আজ বিকেলে কয়ড়া রতনদিয়ার এলাকার বাজার দিয়ার বিলে স্থানীয়রা তার লাশ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিলে লাশ দেখতে ভিড় জমায়। পরে ঘটনাস্থল থেকে নিহত আলম খনকারে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আলম খনকার পেশায় একজন অটোভ্যান চালক ছিল। বিগত ৫ থেকে ৬ বছর আগে তার স্ত্রী মারা যায়। তার দু’টি ছেলে ও একটি মেয়ে আছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করিব বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২০ মে ২০২২

উল্লাপাড়ায় নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

লিংক কপি হয়েছে!