শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

মানুষের সৌন্দর্যকে সঠিকভাবে উপস্থাপনের মূল কারিগর বিউটিশিয়ানরা : সংস্কৃতি প্রতিমন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২২, ০১:২৮ পিএম
কপি হয়েছে!

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, প্রকৃতিগতভাবেই মানুষ সুন্দরের পূজারী। সে তার সৌন্দর্যকে সঠিকভাবে প্রকাশ করতে চায় তা সে নারী হোক বা পুরুষ হোক। দিনে একবার হলেও আয়নায় নিজের চেহারা দেখে না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সৌন্দর্যপিপাসু মানুষের সৌন্দর্যকে সঠিকভাবে উপস্থাপনের বা পরিস্ফুটনের মূল কারিগর বিউটিশিয়ানরা। তবে মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তরের সৌন্দর্যের বহিঃপ্রকাশ বেশি জরুরি।

প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈলপ্রপাত হলে হোয়াইট বাংলা ও এটিএন বাংলার যৌথ আয়োজনে ‘বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১’ এর মিরপুর জোনের ফ্রি প্রশিক্ষণ ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, বর্তমানে আয়বর্ধক পেশা হিসাবে বিউটিশিয়ান ও মেকাপ আর্টিস্টদের যথেষ্ট কদর রয়েছে এবং দ্রুত এর প্রসার ঘটছে। তাই এ খাতে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারও বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করে যাচ্ছে।

‘বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১’ এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলা’র প্রধান নির্বাহী কর্মকর্তা তূর্য নাসির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন নারায়ণগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১’ এর মূল সমন্বয়কারী হৃদয় সরকার।