২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফুলবাড়ীয়া কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ মে ২০২২

শনিবার (২১ মে) সকাল ১১.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া কলেজ পরিদর্শন করেন কলেজের সভাপতি ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম, অধ্যক্ষ (চলতি দায়িত্বে) মো: আমজাদ হোসেন এবং কলেজের শিক্ষকমন্ডলী।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কলেজের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন ও শিক্ষকমন্ডলীর সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।

উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক কলেজের পাঠদান কার্যক্রমের গুনগত মানোন্নয়নের লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ও শিক্ষকমন্ডলীর মধ্যে সমন্বয় বজায় রেখে পাঠদান কার্যক্রম অব্যহত রাখার আহ্বান জানান।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২১ মে ২০২২

ফুলবাড়ীয়া কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

লিংক কপি হয়েছে!