শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আলী পরিবহন বাস পুকুরে, নিহত ১

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২২, ১২:৩৮ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার নাঙ্গলকোটে নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আলী পরিবহনের একটি বাস পুকুরে পড়ে হারেছ মিয়া (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে হাসানপুর থেকে কুমিল্লাগামী সড়কের বিরুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়। তখন হারেছ মিয়ার মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বাসটি থানায় আনা হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা স্বপন বলেন, আমরা কয়েকজন পুকুর পাড়ের দোকানে চা খাচ্ছিলাম। এ সময় বাসটি পুকুরে পড়ে যাই। তখন আমরা কয়েকজন দৌড়ে গিয়ে সকলকে উদ্ধার করি। এ সময় চালকের সহকারী বাস চালাচ্ছিলেন। তখন হেলপারকে জিজ্ঞেস করলে তিনি আমাদের জানায়, বাসে ৩ জন যাত্রী ছিল। চার ঘণ্টা পর যখন বাসটি উদ্ধার করা হয়, তখন বাসের নিচ থেকে একজনের মরদেহ পাওয়া যায়। সে সময় সঠিক যাত্রীর সংখ্যা বললে হয়তো লোকটি মারা যেত না।