শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত : আহত ২

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২২, ০৯:০৩ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় ইব্রাহীম আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুইজন আরোহী।

শনিবার (২১ মে) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার বোদা পঞ্চগড় মহাসড়কের খানপুকুর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত বৃদ্ধ ইব্রাহীম আলী পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের ডুডুমারী ফকিরপাড়া এলাকার মৃত দজির উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে পঞ্চগড় সদর উপজেলার খানপুকুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ ইব্রাহীম আলী। একসময় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়গামী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কায় খেয়ে রাস্তায় ছিটকে পড়ে বৃদ্ধ ইবরাহীম আলী ।

তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় বৃদ্ধ ইবরাহীম আলীকে উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মির্জা সাইফুল ইসলাম ফয়সাল তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে মোটর সাইকেলের আহত দুই আরোহী পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা মোটর সাইকেলের ধাক্কায় ওই বৃদ্ধার নিহতের বিষয়টি নিশ্চিত করেন।