শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২২, ০৪:০২ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে লাভলী বেগম (৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছে।

রবিবার সকাল ৭টার দিকে উপজেলার কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাভলী বেগম ঐ এলাকার মো. দেলোয়ার গাজীর স্ত্রী।

নিহতের স্বামী মো. দেলোয়ার গাজী জানায়, সকালে মুরগী ছাড়ার সময় রান্নাঘরের বিদ্যুতের লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন লাভলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

রাজাপুর থানা ওসি (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।