শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

শুধু উচ্চশিক্ষিত নয় সুশিক্ষিতও হতে হবেঃ মেয়র টিটু

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২২, ০৭:০৮ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, ছাত্রছাত্রীদের শুধু উচ্চশিক্ষিত হলেই হবে না, তাদেরকে সুশিক্ষিত হতে হবে। সঠিক ইতিহাস জেনে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে।

এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে আজ বেলা ০৪ টায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মেয়র।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র আরও বলেন, সাম্প্রদায়িক উস্কানি, মাদক থেকে দূরে থাকতে হবে। প্রধানন্ত্রীর সুশিক্ষিত জাতি গঠনে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর সে উদ্যোগকে সফল করতে শিক্ষক, অভিভাবক ও সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, শিক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশার সহ অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকার। এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্কন বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৮০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।