শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২২, ০৫:৩৯ পিএম
কপি হয়েছে!

জেলা পর্যায়ে শুরু হয়েছে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা-২০২২।
আজ  বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম।
বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা। এসময় বক্তৃতা দেন- জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল, জেলা কালচারাল অফিসার কেএম আরিফুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম প্রমুখ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা জানান, দুই দিনব্যাপী তিনটি গ্রুপে জেলার ছয় উপজেলার ৭১১জন শিশু প্রতিযোগিতায় অংশ নেবে। ৩০টি ইভেন্টে ২৩৭জনকে পুরস্কৃত করা হবে। জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী শিশুরা বিভাগীয় পর্যায়ে অংশ নিবে। সোমবার বিকেলে সমাপ্ত হবে প্রতিযোগিতা।