শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে শিক্ষকের চুরি যাওয়া পেনশনের ১০ লাখ টাকা উদ্ধার, দুই চোর আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২২, ০৭:৪৪ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে চুরি যাওয়া শিক্ষকের ১০ লাখ টাকা উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। এঘটনার সাথে সম্পৃক্ত তিন জনের মধ্যে দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। ২৩ মে রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আটককৃতরা হলেন, ফরিদপুরের কোতয়ালী থানার ডোমরাকান্দি এলাকার মো. জাহাঙ্গীর ইসলাম ও কবিরপুর গ্রামের মো. আবুল হোসেন মোল্লা।

পুলিশ জানায়, ফরিদপুরের মধুখালী উপজেলার মির্জাকান্দি এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. হাতেম মোল্লা পেনশনের ১০ লাখ টাকা জেলার প্রধান ডাকঘর থেকে তুলে নিয়ে যাওয়ার সময় শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে চুরি যায় গত ০৮ মে। এঘটনায় গত ০৯ মে কোতয়ালী থানায় মামলা হয়। সিসি ক্যামেরা দেখে এসআই শামীম হাসান ও মাসুদ ফকিরের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় তিনজনকে সনাক্ত করে।  পরে ২২ মে দিবাগত সাড়ে বারোটার দিকে ডোমরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে কবিরপুরের আবুল হোসেনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা আরো জানান, এই চক্রের তিন সদস্য বিভিন্ন ব্যাংক ও জেলার প্রধান ডাকঘরে প্রথমে ওৎ পেতে থাকে এবং কেউ বেশী অংকের টাকা তুললে তার পিছু নেয়, অতপর সুবিধাজনক স্থান থেকে সেই টাকা চুরি বা ছিনিয়ে নেয়।

তিনি জানান, আসামীদ্বয়কে ২৩ মে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।