শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ডিমলায় শিশু মেলা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২২, ০৭:৫৯ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলায় শিশু ও নারী উন্নয়ন সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম এর আওতায় জেলা তথ্য অফিস’র আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিশু মেলা অনুষ্ঠিত হয়।

সোমবার(২৩ মে) সকালে বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপি মেলার  উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা)আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

এসময় উপস্থিত ছিলেন ডিমলা থানার (ওসি তদন্ত) বিশ্বদেব রায়। প্রেসক্লাব ডিমলার সাধারণ সম্পাদক রুবেল পারভেজ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। মেলায় বাবুরহাট হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজ সুন্দর খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সুন্দরখাতা সবুজ কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, নাউতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিমলা শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,রামডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়,ঝেল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ তিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুর হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম প্রদর্শন করা হয়।