শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

রামগড়ে মডেল মসজিদ নির্মাণের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২২, ০৩:২৩ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় সরকারের বিশেষ প্রকল্পের অংশ হিসেবে মডেল মসজিদ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪মে) সকাল ১০টায় রামগড় পুলিশ বক্সের সামনে বিভিন্ন ব্যানারে ও ধর্মপ্রাণ মুসল্লিদের আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহন করেন রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার ফারুক, রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.কাজী নুরুল আলম আলমগীর,ইসলামিক ফাউন্ডেসন মডেল মসজিদ রামগড় উপজেলা কেয়ারটেকার মাওলানা সাইফুল ইসলাম সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও ওলামায়ে কেরামগন এ কর্মসূচি পালন করেন।

এতে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান মো আনোয়ার ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. নুরুল আলম আলমগীর, রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই নিজামী, রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব

মাওলানা আব্দুল হক, ফেনীরকুল নুরুল কোরআন ইসলামী একাডেমির পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন, রামগড় কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আক্তার হোসেন জিহাদী,উত্তর গর্জনতলী জামে মাসজিদের ঈমাম  মাওলানা হাফেজ এরশাদ উল্লাহ্ সহ প্রমুখ

মানববন্ধন শেষে রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আনোয়ার ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।