শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২২, ০৩:২৭ পিএম
কপি হয়েছে!

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর মাইজপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মিনারা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। ‌

নিহত মিনারা খাতুন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগার চালা গ্রামের আলিম উদ্দিনের স্ত্রী

আজ মঙ্গলবার সকালে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে দুর্ঘটনাটি

রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে ওই নারী মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। শ্রীপুর উপজেলার সাতখামাইর মাইজপাড়া এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ দেখতে পাওয়া যায়। নিহতের পরনে ছাপা রঙের ম্যাক্সি রয়েছে। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহ রেললাইনের পাশে পড়ে রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন