শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে মিষ্টির পঁচা গাদ দিয়ে তৈরি হচ্ছে ‘সন্দেশ’

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২২, ০৩:৫০ পিএম
কপি হয়েছে!

নাম ‘সন্দেশ’ হলেও দুধ কিংবা ছানার লেশমাত্র নেই। এই সন্দেশ তৈরি হচ্ছে মিষ্টির কারখানার ফেলে দেওয়া পঁচা গাদ দিয়ে।

অনুসন্ধানে জানা যায়, সাভারে এই অনুমোদনহীন শিশুখাদ্য সন্দেশ তৈরির অন্তত কয়েক ডজন কারখানা রয়েছে। পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া ডিপমেশিন ও আড়াপাড়াসহ উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় গড়ে ওঠা এসব কারখানায় সপ্তাহে হাজার মণ সন্দেশ উৎপাদিত হয়।

এসব শিশুখাদ্য অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে পরিত্যক্ত মিষ্টির গাদ দিয়ে প্রস্তুত করা হয়। বিভিন্ন ব্রান্ড কোম্পানির মোড়কে এগুলো বাজারজাত করার অভিযোগ রয়েছে এসব কারখানার বিরুদ্ধে।

বাড্ডা ভাটপাড়া ডিপমেশিন এলাকার একটি কারখানার মালিক মমিন জানান, প্রায় ১০ বছর ধরে অনুমোদনহীন শিশুখাদ্য তৈরি করে আসছেন। তার নেই কোনো ব্যবসায়িক ট্রেড-লাইসেন্স ও বিএসটিআই এর অনুমোদন। এ কাজে তিনি ছাড়াও তার পরিবারের অন্যান্য সদস্যরা জড়িত।