শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

নাগরপুরে হাজী মকবুলের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২২, ০৮:৪৫ পিএম
কপি হয়েছে!

টাংগাইলের নাগরপুরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মকবুল হোসেনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৪মে), বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, নাগরপুর উপজেলা শাখা বিকেল ৫ টায়  স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু মহোদয়ের ব্যক্তিগত কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে। নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি বাবর আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মোঃ ফারুক হোসেন এর সঞ্চালনায় এ দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম অপু,জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম দুলাল,নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শাহজাহান মিয়া,উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ শাহালম মিয়া,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজীব মিয়া প্রমুখ।

উল্লেখ্য হাজী মকবুল হোসেন ২০২০ সালের ২৪ মে রাত ৯টা ১০মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদে ঢাকার ধানমন্ডি-মোহাম্মদপুর (তৎকালীন ঢাকা-৯) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় আহ্বায়ক ছিলেন।