শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে হাজী বিরিয়ানী হাউজের প্রতারণা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২২, ১২:৪৯ পিএম
কপি হয়েছে!

ফরিদপুর শহরের মুজিব সড়কে হাজী বিরিয়ানী হাউজ এন্ড রেষ্টুরেন্টে নিম্নমানের খাবার সরবরাহ করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। কয়েক বছর ধরে বরিশালের আজিম নামে এক ব্যবসায়ী হাজী বিরিয়ানী হাউজ এন্ড রেষ্টুন্টে নামে হোটেলটি পরিচালনা করে আসছে। কিন্তু হোটেলের মালিক থেকে শুরু থেকেই খাসীর মাংসের পরিবর্তে বরকির মাংস এবং সোনালী মুরগীর পরিবর্তে ব্রয়লার মুরগী দিয়ে বিরিয়ানী তৈরি করে সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা করছে। অন্য অন্য হোটেলগুলোতে যে পরিমাণ বিরিয়ানী দেওয়া হয় তার চেয়ে অনেক কম পরিমানে বিরিয়ান দেয় হাজী বিরিয়ানী হাউজ। শুধু তাই নয় বিরিয়ানীর প্যাকেটগুলো অনেক ছোট পরিমানে করেছে এতেও ক্রেতার বাড়িতে খাবার নিয়ে যায় তাদেরকে কম দেওয়া হয়।

এ বিষয়ে হাজী বিরিয়ানী হাউজ এন্ড রেষ্টুরেন্টের মালিক আজিম জানান, খাসির মাংসের দাম অনেক বেশী তাই বরকির মাংস দিয়ে বিরিয়ানী পোলাও ইত্যাদি তৈরী করি। মাঝে মাঝে খাসি ও বরকির মাংস দিয়ে মিক্সড করে বিরিয়ানী তৈরি করে বিক্রি করি। তবে আমাদের প্যাকেটগুলো ছোট না এবং রাইসও কম দেয় না।

উল্লেখ্য, এ হাজী বিরিয়ানী হাউজ এন্ড রেষ্টুরেন্ট নামে ফরিদপুরে তিনটি শাখা রয়েছে। প্রতিটি শাখায়ই এভাবে সাধারণ জনগনের সাথে প্রতিষ্ঠানটি প্রতারণা করে আসছে। এভাবে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে ফরিদপুর সাধারণ জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা। বিষয়টি ভুক্তোভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।