২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ডিমলায় শব্দদূষণের ক্ষতিকর দিক নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ মে ২০২২

“আমরা শব্দের বিরুদ্ধে নই, আমরা শব্দ দূষণের বিরুদ্ধে” এই শ্লোগানকে সামনে রেখে ডিমলায় শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ডিমলা উপ‌জেলা প‌রি‌বেশ সংরক্ষণ ও আর্থ সামা‌জিক উন্নয়ন এ‌সো‌সি‌য়েশন না‌মে এক‌টি স্বেচ্ছা‌সেবী সংগঠন এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন ক‌রে। সংগঠন‌টির সভাপ‌তি ম‌হিকুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে ও আসাদুজ্জামান কবীর জুয়েলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।

এসময় বি‌শেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বেলা‌য়েত হো‌সেন। উপ‌জেলা পরিষদের ভাইস চেয়ারম‌্যান বাবু নী‌রেন্দ্র নাথ রায়, ডিমলা থানার প‌ু‌লিশ প‌রিদর্শক (ওসি-তদন্ত) বিশ্ব‌দেব রায়, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, পল্লীশ্রী রি-কল প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন। আলোচনা সভায় স্বাগত বক্তব‌্য দেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার, ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী, পূর্বছাতনাই ইউপির প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, সাংবাদিক জাহাঙ্গীর রেজা,সাংবাদিক রুহুল আমিনসহ ডিমলা উপ‌জেলা প‌রি‌বেশ সংরক্ষণ ও আর্থ সামা‌জিক উন্নয়ন এ‌সো‌সি‌য়েশন সংগঠনটির সকল সদস্য বৃন্দ।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২৫ মে ২০২২

ডিমলায় শব্দদূষণের ক্ষতিকর দিক নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!