শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

নীলফামারীতে ৪৫ জন রোগিকে চিকিৎসা সহায়তার চেক প্রদান

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২২, ০৭:৩৮ পিএম
কপি হয়েছে!

জেলার সদর উপজেলায় আজ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৪৫ জন দুস্থ রোগির মাঝে চিকিৎসা সহায়তা হিসাবে মোট ২২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব চেক বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্তদের চিকিৎসায় ‘সরকারি সহায়তা’ হিসেবে জনপ্রতি ৫০ হাজার করে প্রদান করা হয়েছে।