শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৫

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২২, ১০:৪৫ এএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জের সলঙ্গায় পাথর বোঝাই ট্রাক-লেগুনা সংঘর্ষে ৫ কৃষি শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর জেলার বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫) আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪) একই থানার বাসাবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) লুৎফর রহমনা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রী নিয়ে নাটোরের দিকে দিকে যাচ্ছিলো। লেগুনাটি হাটিকুমরুল -বনপাড়া মাহসড়ক দিয়ে গোজা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ছয়জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ ও রাজশাহী হাসপাতালে নিয়ে পাঠানো হয়েছে । পরে আহতদের মধ্যে আরও এক জন মারা যান। দুর্ঘটনা কবলিত লেগুনা ও ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরে প্রস্তুতি চলছে।