শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

দাগনভূঞায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২২, ০৭:৫৩ পিএম
কপি হয়েছে!

দাগনভূঞায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুরাইয়া জাহান জবা (২৫) নামের এক গৃহবধু। বুধবার রাতে উপজেলার পশ্চিম দেবরামপুর গ্রামের ফাজিল সারেং বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া সুরাইয়া জাহান জবা কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর গ্রামের লোহার পোল এলাকার সৌদিপ্রবাসী নাজমুল হোসেনের স্ত্রী ও একই উপজেলার পশ্চিম দেবরামপুর গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে।

পুলিশ ও ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর আগে সুরাইয়া জাহান জবার সঙ্গে নাজমুল হোসেনের বিয়ে হয়। এ দম্পতির মরিয়ম আর ফাতেমা নামে পাঁচ ও ২ বছর বয়সী দুই মেয়ে আছে। গত সপ্তাহে সুরাইয়ার স্বামী দেশ থেকে সৌদি আরব পাড়ি জমান। স্বামীর সাথে সুরাইয়ার পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। বুধবার রাত ১০ টায় সময় স্বামীর সাথে মুঠোফোনে আবারও ওই গৃহবধূর কথা কাটাকাটি হয়। পরে স্বামীকে ভিডিও কলে রেখে বসত ঘরের ভুতুড়ের সাথে গলায় ফাঁস দেন তিনি। পরিবারের লোকজন সুরাইয়াকে আশংঙ্কাজনক অবস্থায় দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ তার বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় সমাজ সেবক আবদুল ওহাব জানান, সুরাইয়ার বাবা ও স্বামী সৌদি প্রবাসী। স্বামীর ওপর অভিমান করে এবং স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। বিষয়টি শুনেছি।

দানগভুঞা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।