শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লার মুরাদনগর সদর ইউপি নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২২, ০৮:০৮ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগর ১৩ নং সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন ৩জন। ২৬ মে বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১৩নং মুরাদনগর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:আক্তার হোসেন আ’লীগের দলীয় সিদ্বান্ত মেনে নিয়ে মনোনয়ন পত্র পত্যাহারের মাধ্যমে নির্বাচন হতে সরে পরেন। আরো মনোনয়ন পত্র প্রত্যাহার করেন হাজী আবদুর রশিদ ও সাংবাদিক মো: ফকরুল ইসলাম। তিন জন প্রত্যারের পর আরো ৯জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন। এদের মধ্যে উল্লেখ যোগ্য প্রার্থী হলেন আ’লীগের মনোনীত কাজী তুফরীজ,স্বতন্ত্র হিসাবে জেলখানা থেকে নির্বাচন করছেন সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদ, জয়নাল আবেদীন, ফরিদ উদ্দিন আহাম্মদ, মো: বশিরুল ইসলাম প্রমুখ।

শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হবে।আগামী ১৫জুন এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মুরাদনগর সদর ইউনিয়নের রির্টার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো: মাসুদ আলম জানান চেয়ারম্যান পদে ৩জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। আগামী ১৫জুন মুরাদনগর সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্যাপশন: মনোনয়ন পত্র প্রত্যাহার করছেন মুরাদনগর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আক্তার হোসেন সরকার।