শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লা কোতয়ালী মডেল থানা ক্যাম্পাসে জাতীয় কবির স্মৃতিফলক উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২২, ১২:৩৫ পিএম
কপি হয়েছে!

কুমিল্লা কোতয়ালী মডেল থানা ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থানে নির্মিত স্মৃতিফলক গতকাল উদ্বোধন করা হয়েছে।

স্মৃতি ফলক উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাসসহ পুলিশ কর্মকর্তাগণ, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, অধ্যক্ষ মো. শফিকুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নারীনেত্রী পাপড়ী বসু, সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম, নাট্যসংগঠক শাহজাহান চৌধুরী, সাংবাদিক অশোক কুমার বড়–য়া, সাংবাদিক মোতাহার হোসেন মাহাবুব, সাংবাদিক মীর শাহআলমসহ সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, কবি কাজী নজরুল ইসলাম ১৯২১ সালে নভেম্বর মাসে কুমিল্লায় অবস্থানকালীন সময়ে দেশব্যাপী ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কুমিল্লা শহরে ঝাউতলা সড়কে কাঁধে হারমোনিয়াম বাজিয়ে নিজে রচিত সঙ্গিত পরিবেশন করার সময় কোতয়ালী থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।