২২ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ধামরাইয়ে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

ঢাকার ধামরাইয়ে গাছে উঠে আম পাড়তে গিয়ে রোহান (১২) নামে এক শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নে বাউখন্ড গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রোহান ধামরাই উপজেলার বাউখন্ড গ্রামের স্থানীয় বাদশা মিয়া ছেলে। সে বাউখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রোহান তার বয়সী কয়েকজন বন্ধুর সঙ্গে পাশের একটি বাড়ির গাছে উঠে আম পারছিল। এ সময় পল্লী বিদ্যুতের সংযোগের সঙ্গে সংস্পর্শে মাটিতে পড়ে যায় রোহান। পরে আশপাশের লোকজন এসে তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

ধামরাইয়ে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

লিংক কপি হয়েছে!