শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে ৪২ কেজি রুপা উদ্ধার, আটক দুই

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২২, ০৪:১১ পিএম
কপি হয়েছে!

ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪২ কেজি রুপার অলঙ্কার উদ্ধার করেছে ফরিদপুর জেলা পুলিশ। এ সময় পাচারের সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া এই অলঙ্কারের মূল্য ৩৫ লক্ষ টাকা।

শুক্রবার রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট লাহেড়ীপাড়ার একটি বাসা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

অভিযানে পুলিশ লাহেড়ীপাড়ার বাসিন্দা  হাফিজুল হক এর ছেলে কাজী মো. আসাদুজ্জামান ও  আসলাম খাঁন এর ছেলে মো. সানি খাঁনকে আটক করেছে।

শনিবার (২৮ মে) দুপুরে এক প্রেস ব্রিফিং এ ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ডিবি পুলিশের একটি দল গতকাল রাতে অভিযান চালিয়ে ৪২ কেজি রুপাসহ দুই জনকে আটক করে।  শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা এসব অলঙ্কার দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত এই পাচারকারীরা । পাচারের সাথে জড়িত চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা অপর ৩ জন পালিয়ে গেছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় উপ-পরিদর্শক (এস আই) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ (১) ধারায় এজাহার দায়ের করেছেন।