শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে ২৬ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধ ঘোষণা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২২, ০৩:৪৯ পিএম
কপি হয়েছে!

ফরিদপুর অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে ২৬ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আর সতর্কীকরণ বার্তা প্রদান ও জরিমানাসহ নানা দন্ড দেয়া হয়েছে আরো অন্তত ২০টি প্রতিষ্ঠানকে। ফরিদপুর জেলা ও পুলিশ প্রশাসনের সহায়তায় জেলার স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছে।

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, শবিরার বিকাল থেকে রোববার দুপুর পর্যন্ত সদরের তিনটি, সালথা উপজেলার তিনটি, মধুখালী উপজেলার সাতটি, ভাঙ্গা দুটি, নগরকান্দায় তিনটি, বোয়ালমারী উপজেলার সাতটি ও সদরপুর উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ মে) দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর। এ সময়ের পর নিবন্ধনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।