শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

পেশী শক্তি ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ নেই : সিইসি

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২২, ০৫:১২ পিএম
কপি হয়েছে!

 

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কুমিল্লার নির্বাচনের মধ্যে দিয়ে কমিশন একটি সুন্দর সুচনা করতে চায়।
রোববার সকাল ১১টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুসিক নির্বাচনে অংশগ্রহনকারী সকল প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, পেশি শক্তির ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ নেই।এরকম কিছু প্রমান পেলে প্রর্থীতা বাতিল করা হবে।

সহিংসতা হলে নির্বাচন বাতিল করার মতো সিদ্ধান্ত নিবে কমিশন। ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করতে চাইলে কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এর দায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেই নিতে হবে।

তিনি আরো বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনে আনন্দময় একটি পরিবেশ নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা চাই। আচরণ বিধিমালা সকলে মেনে চলতে হবে, প্রয়োজনে কমিশন কঠোর অবস্থানে যাবে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে, এমনকি নির্বাচনের পর চলমান থাকবে।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নাবী চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার ও কুমিল্লা পুলিশ সুপার মোঃ ফারুক আহাম্মদ।
সভায় মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা তাদের বিভিন্ন অভিযোগ ও আবেদন তুলে ধরেন।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
সংবাদদাতা মনির খাঁন
তারিখ:-২৯-০৫-২২ ইং