২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দৌলতখানে ডায়াগনস্টিক সেন্টারে ও ক্লিনিকে অভিযান

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৯ মে ২০২২

নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সহ স্বাস্থ্যকেন্দ্র বন্ধের নির্দেশনা বাস্তবায়নে ভোলার দৌলতখান উপজেলার সাতটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

রবিবার দুপুরে অভিযান পরিচালনা করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা: মো: সিবলি সাদিক আল ইসলাম। অভিযানে উপজেলার সাতটি ডায়াগনস্টিক সেন্টারের প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে সতর্ক করা হয়। কাগজপত্র নবায়ন করে সাতদিনের মধ্য উপজেলা স্বাস্থ্য বিভাগে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। এ সময় দৌলতখান প্রেসক্লাব সম্পাদক মেহেদী হাসান শরীফ, থানার উপ-পরিদর্শক শাহাদাৎ হোসেন সংগীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আনিসুর রহমান বলেন, সারাদেশে নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সহ স্বাস্থ্যকেন্দ্র বন্ধের নির্দেশনা বাস্তবায়নে আজকে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলায় সাতটি ডায়াগনস্টিক সেন্টার আমাদের নজরে আছে। তাদের প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে সতর্ক করা হয়েছে। এসময় কাগজপত্র নবায়ন করে সাতদিনের মধ্য উপজেলা স্বাস্থ্য বিভাগে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৯ মে ২০২২

দৌলতখানে ডায়াগনস্টিক সেন্টারে ও ক্লিনিকে অভিযান

লিংক কপি হয়েছে!