শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ছিদ্র কনটেইনার থেকে সয়াবিন তেল নিতে কাড়াকাড়ি

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২২, ১২:৫০ এএম
কপি হয়েছে!

কুমিল্লায় সয়াবিন তেল বহনকারী একটি কনটেইনারে ছিদ্র দেখা দেয়। তা থেকে গড়িয়ে পড়া তেল সংগ্রহ করেন স্থানীয়রা। এ সময় তাদের মধ্যে হুড়োহুড়ি ও কাড়াকাড়ি দেখা দেয়। 

রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার কুরছাপ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানার ইলিয়টগঞ্জ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম।

এদিকে মহাসড়কে সয়াবিন তেল পড়ে পিচ্ছিল হয়ে যাওয়ায় অন্তত ৭ জন মটোরসাইকেল আরোহী সড়কে পড়ে যায়। তাদের অনেকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল পাঠানো হয়েছে।

স্থানীয় জুয়েল খন্দকার রাত সাড়ে ৮টায় জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা অংশে এলে তেলবাহী একটি লরি থেকে তেল পড়তে থাকে। তেল পড়তে পড়তে আনুমানি ৬ থেকে ৭ কি. মি. এভাবে চলতে থাকে। কুরছাপ এলাকায় গিয়ে সম্ভবত লরির চালক জানতে পারেন কোন গাড়ির ধাক্কায় লরির পেছনের অংশ ফেটে তেল পড়ছে। তখন সেখানেই লরিটি দেখার জন্য দাঁড় করান। ততক্ষণে তেল পড়তে দেখা স্থানীয় শতাধিক লোকজন লরির পিছু নেয়। এবং গাড়ি থামার সাথে সাথে তারা গাড়ির ফেটে যাওয়া অংশে ঝাঁপিয়ে পড়েন। অনেকে তেল নিতে বালতি, বোল ও বোতল আনতে দেখা গেছে।

তিনি জানান, স্থানীয়দের মধ্যে অনেকে মহাসড়ক থেকে কাপড়, হাত ও বিভিন্নভাবে মুছে মুছে তেল সংগ্রহ করতে দেখা গেছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম জানান, দুর্ঘটনা কবলিত লরি সরিয়ে মহাসড়কের পাশে রাখা হয়েছে। বিকল্প ব্যবস্থায় তেল সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তবে চালক ও হেল্পার সম্ভবত পালিয়ে গেছে।