শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিনামূল্যে হাঁস বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২২, ০৮:২৪ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁওয়ে সংস্থার উপকারভোগি নারী ও শিশুদের মাঝে বিনামূল্যে হাঁস বিতরণ করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

রবিবার (২৯ মে) দুপুরে পৌর শহরের মুন্সিরহাটে সংস্থার অস্থায়ী কার্যালয়ে ৩০ জন শিশুকে ১০টি করে হাঁস ও ২৫ জন নারীকে ১৫টিকে করে হাঁস বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হত দরিদ্র নারী ও শিশুদের হাঁসগুলো প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান।

এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হেমন্ত কুমার রায় , ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস, সংস্থার অন্যান্য কর্মকর্তারা সহ উপকারভোগি নারী ও শিশুরা উপস্থিত ছিলেন।