শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

মুরাদনগরে করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিখন শেখানো কার্যক্রম বিষয়ক মা সমাবেশ

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২২, ০৮:৪১ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগর উপজেলায় করোনা পরবর্তী সময়ে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের শিখন ও শিখানো কার্যক্রম উন্নয়ন বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে যাত্রাপুর, নবীপুর পূর্ব ও নবীপুর পশ্চিম ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা নির্বাহী কর্মকতার্ অভিষেক দাশে সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) আবুল হাশিম, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাটর শহিদুল আমিন ভূইয়া, নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের, যাত্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ঘোড়াশাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ তাজুল ইসলাম, শুশুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশিরুল ইসলাম মোল্লা প্রমূখ।