শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

গুইমারায় রাতের আঁধারে স্কেভেটর দিয়ে পাহাড় কাটছে দূর্বৃত্তরা

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২২, ০৮:৪৪ পিএম
কপি হয়েছে!

পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় রাতের আধারে একদল পাহাড় খেকো দূর্বৃত্ত প্রতিনিয়ত পার্বত্য সবুজ শ্যামল পাহাড় গুলোর বুকে স্কেভেটর দিয়ে খুবলে ক্ষতবিক্ষত করে ধ্বংশস্তুপে পরিনত করছে এই পাহাড় গুলোকে। এরই ধারাবাহিকতায় গতকাল ২৯মে দিবাগত রাত সাড়ে ১২টায় এমনই তান্ডব দেখা যায় গুইমারা উপজেলার বড়পিলাক গ্রামের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন প্রধান সড়কের পাশে।

দূর্বৃত্তরা পাহাড় কাটছে এমন সংবাদের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পাহাড় এবং বালি খেকো খ্যাত গুইমারা উপজেলার মৃদুল মাঝির পুত্র শুক্কুর মাঝি, বড়পিলাকের মকবুল, মৃত আইন উদ্দির পুত্র আবুল কালাম, মৃত জয়নাল হাজারীর পূত্র দোস্তগিরসহ আরও অজ্ঞেত কয়েক জনের নেতৃত্বে দেদারছে পাহাড় কাটার দৃশ্য।

গ্যাং প্রধান শুক্কুর মাঝির কাছে পাহাড় কাটার কোন প্রশাসনিক অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা যা করি ওসির অনুমতিতেই করি। এটা ওসির স্ত্রীর ক্রয়কৃত পাহাড়। আর কিছু জানার থাকলে ওসির কাছে জিজ্ঞেস করুণ। ওসির লিখিত কোন অনুমতি আছে কিনা জানতে চাইলে তারা স্বদলবলে সাংবাদিকদের তেড়ে আসে ও সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরন করে এবং সাংবাদিকদের কাজে বাঁধা প্রদানের চেষ্টা করে।

পাহাড় খেকোদের মৌখিক বক্তব্যের বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃমিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এই বিষয়ে কিছুই জানিনা, এবং এই জায়গা আমার স্ত্রী কিনলেও এখনো রেজিষ্ট্রি হয়নি। সুতরাং এটা এখনো পর্যন্ত আমার জায়গা নয়। তবে অপরাধি যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রাতের আঁধারে দূর্বৃত্তদের পাহাড় কাটার ব্যাপারে গুইমারা উপজেলা নির্বাহি কর্মকর্তা তুশার আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা আমি অবগত নয় তবে এখন জানতে পারলাম, বিষয়টা আমি দেখছি।