শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে স্পোকেন ইংলিশ কোর্স প্রশিক্ষনার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২২, ০৯:৩৭ পিএম
কপি হয়েছে!

সাভারে স্পোকেন ইংলিশ কোর্স প্রশিক্ষনার্থীদের সম্বর্ধনা ও সনদ বিতরণ

‘নিজে দক্ষ হন, দেশ গঠনে ভূমিকা রাখুন’ এই স্লোাগানকে সামনে রেখে ‘স্পোকেন ইংলিশ কোর্স সমাপ্তিকারী প্রশিক্ষনার্থীদের বিদায় সম্বর্ধনা-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে) বিকালে সাভার থানা রোডের তালবাগ এলাকার গ্রামীন শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে এ সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় সমাপ্তিকারী প্রশিক্ষনার্থীদের মাঝে গ্রামীণ শিক্ষা থেকে ‘সনদ’ বিতরণ করা হয়।

সম্বর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলীজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম তরফদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মাৎ কামরুননাহার ও গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আব্দুর রহমান চৌধুরী প্রমুখ।

এসময় বিভিন্ন বক্তা বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ‘গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টার’ স্বল্প শিক্ষিত যুব পুরুষ ও নারীদের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে সুদক্ষ প্রশিক্ষক দ্বারা বিভিন্ন ট্রেডে কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকেন। সে কাজেরই একটি অংশ গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টার কারিগরি দক্ষতার পাশাপাশি ইংরেজীতে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে তাদের জীবন-মান উন্নয়নে সহায়তা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।