শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

মোংলায় সাজেদা ফাউন্ডেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২২, ০৬:৫৮ পিএম
কপি হয়েছে!

মোংলায় বেসরকারি সংস্থা সাজেদা ফাউন্ডেশনের ক্লাইমেট চেইঞ্জ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মসূচীর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় মোংলা উপজেলার অফিসার্স ক্লাবে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন এবং সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে মোংলা পৌরসভার প্রকল্প এরিয়ায় ক্লাইমেট চেইঞ্জ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মসূচির অন্তর্ভুক্ত প্রকল্পের অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, প্রধান অতিথি ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, বিশেষ অতিথি ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সরোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মজনু গাজী, এছাড়া উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের মাহমুদা আক্তার, সিনিয়র রিসার্চ অফিসার, সিসিডিএম ইউনিট, ডঃ সামিয়া এ সেলিম, এক্টিং হেড, সিসিডিএম ইউনিট, সিনহা ইবনে হুমায়ুন, হেড অব পার্টনারশীপস এন্ড কমিউনিকেশনস (কমিউনিকেশন ডিপার্টমেন্টে), মোঃ সফিকুল ইসলাম, সিনিয়র কো-অরডিনেটর (ওয়াশ ডিপার্টমেন্টে), তানভীর আহমেদ, লিড সাইন্টিস্ট, (রিসার্চ ডিপার্টমেন্টে), শৈলেন্দ্রকুমার গুজারাঠি, হেড অব অপারেশনস, (মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট), আরো উপস্থিত ছিলেন মোংলা উপজেলার বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অবহিতকরণ সভার শুরুতে বক্তারা সাজেদা ফাউন্ডেশনের যাবতীয় কর্মসূচী সম্পর্কে উপস্থিত সকলকে ধারনা প্রদান করেন। এবং বক্তব্য শেষে একটি উন্মুক্ত আলোচনা হয় এসময় বক্তারা মোংলা উপজেলায় এবং বিশেষ করে মোংলা পোর্ট পৌরসভায় ক্লাইমেট চেইঞ্জ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর কাজ করায় সাজেদা ফাউন্ডেশনকে সাধুবাদ জানান। বহুমুখী উদ্যোগ নিয়ে শুধু পৌরসভা নয় বরং মোংলা উপজেলার ইউনিয়ন গুলোতেও পৌছানোর আশাবাদ ব্যক্ত করেন।