শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরের সালথায় শিশু ধর্ষণ: ঘটনাস্থল পরিদর্শনে এসপি

জাগো ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২২, ০৭:০৯ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের সালথায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় এলেম মাতুব্বর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে আজ মঙ্গলবার (৩১ মে) দুপুরে ঘটনাস্থলে পরিদর্শনে যান ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা।

পরিদর্শনকালে পুলিশ সুপার, ভিকটিমের পরিবারের খোঁজখবর নেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেন।

এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক, মামলার উপ-পরিদর্শক মো. শরিয়াতউল্লাহ ও গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের কাটিয়ার গট্টি এলাকা থেকে থানা পুলিশ এলেম মাতুব্বরকে  গ্রেপ্তার করে। এলেম ওই গ্রামের ফরহাদ মাতুব্বরের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, রবিবার (৩০ মে) বিকালে শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। তখন এলেম মাতুব্বার তাকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে।

মামলার উপ-পরিদর্শক মো. শরিয়াতউল্লাহ জানান, শিশু ধর্ষণের ঘটনায় নারী শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯ (১) ধারায় সালথা থানায় একটি মামলা রুজু হয়েছে। ওই দিন রাতেই মামলার আসামী এলেম মাতুব্বারকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক জানান, এজাহারমূলে শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজু করা হয়। মামলা রুজু হওয়ার সাথে সাথেই আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের মেডিক্যালের যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। সেই সাথে আদালতের মাধ্যমে ভিকটিমের জবানবন্দী রেকর্ড করা হয়েছে।