শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরের ট্রাকের চাপায় কলেজছাত্র নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২২, ০৭:১১ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরে ট্রাকের চাপায় লিয়ন শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

নিহত লিয়ন ফরিদপুরের আব্দুল খালেক ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শহরের আলালপুর এলাকার ছুরাপ শেখের ছেলে।

মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা সদরের বাইপাস সড়কের রংধনু ফ্রিলিং স্টেশনের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, লিয়ন মোটরসাইকেল যোগে বাসায় ফেরার সময় ট্রাকের চাকার তলায় পড়ে। এসময় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়।

ফরিদপুরের কোতয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল হক নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।