২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠিতে ইলিশ আহরণকারী জেলেদের মাঝে বাছুর বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মে ২০২২

জেলায় আজ ২০২১-২২ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়, সুফলভোগী  ইলিশ আহরণকারী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় ও বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ১৪-দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক আকন্দ ও তরুন কর্মকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও মহিলা ভাইস ইসরাত জাহান সোনালী, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীব কুমার ধাম প্রমুখ।
উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সদর উপজেলায় ১৫ জন সুফলভোগী  ইলিশ আহরণকারী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ৩১ মে ২০২২

ঝালকাঠিতে ইলিশ আহরণকারী জেলেদের মাঝে বাছুর বিতরণ

লিংক কপি হয়েছে!