শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১ জুন ২০২২, ০৭:১৫ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বুধবার  সকালে ফরিদপুর জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জনাব নুরুল্লাহ মোহাম্মদ আহসানের সভাপতিত্বে “পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নের টেকসই দুগ্ধ শিল্প” শীর্ষক ব্যানারে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর  জেলা প্রশাসক  অতুল সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব  ড. মোঃ হযরত আলী, জেলা মৎস্য অফিসার  প্রশান্ত কুমার সরদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ তৌহিদুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গরা।

সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে ও সিদ্ধান্তে দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি সকল জেলার মৎস্য, কৃষি এবং প্রাণীসম্পদ অধিদপ্তরের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে । বক্তারা   আগামীতে দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান।