শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লায় এমআরসি কমিউনিটি লিডারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২ জুন ২০২২, ০১:৪৬ পিএম
কপি হয়েছে!

নিরাপদ শ্রম অভিবাসন বিষয়ে প্রত্যন্ত অঞ্চলে বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সম্মেলন কক্ষে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে ২৫ জন এমআরসি কমিউনিটি লিডারদের (মহিলা পুরুষ এবং যুবক যুবতী) নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর মো. ইকবাল হোসেন এর সঞ্চালনায় এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান এবং বিশেষ অতিথি ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি, কুমিল্লা) প্রিন্সিপাল, মো. কামরুজ্জামান।
প্রধান অতিথি মোহাম্মদ শওকত ওসমান প্রবাসী কর্মীদের দেশের উন্নয়নে ভূমিকা পালন করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এমআরসি কমিউনিটি লিডারগণ ভূমিকা রাখতে পারে অভিবাসনের সঠিক বার্তা প্রত্যন্ত গ্রামঞ্চলে পৌঁছে দিতে যাতে মানুষ দালালের হাত থেকে রক্ষা পায়।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক ও কর্মশালার সভাপতি দেবব্রত ঘোষ বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ঋণ এবং এর ঋণ পাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন। এছাড়াও তিনি আরপিএল-এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন।
কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ (টিটিসি) কেন্দ্রের প্রিন্সিপাল মো. কামরুজ্জামান, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেরকে টিটিসি থেকে দেশে বিদেশে কর্ম সংস্থানের জন্য বিভিন্ন কোর্সে ভর্তি, ভর্তির আবেদন ফরম গ্রহণ ও জমাদানের তারিখ, নিয়মিত কোর্সে ভর্তি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) এবং আরপিএল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।