শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

শ্রীপুরে ফেনসিডিল ও গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ২ জুন ২০২২, ১১:৩৮ এএম
কপি হয়েছে!

শ্রীপুরে ৫৯৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কবির হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

বুধবার (১ জুন) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কবির হোসেন (৩৫) উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকার আসকর আলীর ছেলে। সে টেপিরবাড়ি এলাকার ডা. জয়নালের বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন এলাকায় মাদকের কারবার করে আসছিল।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘ দিন যাবত জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবার করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।