বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ধর্ম ও জীবন

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২২, ০৯:২৫ এএম
কপি হয়েছে!

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ সোমবার। সারা দেশে দিবসটি ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সঙ্গে পালিত হবে। বড়পীর হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত দিবস মুসলিম সুফিদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত।

দিবসটি উপলক্ষে আজ বাদ জোহর ১টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন রাজধানীর গাউসুল আজম জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবদুর রাজ্জাক আল আযহারী।

‘ফাতেহা’ বলতে দোয়া অনুষ্ঠানকে বোঝানো হয়। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, এর অর্থ এগারো। আর ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের এগারোতম দিনকে বোঝানো হয়; যেদিন বড়পীর আবদুল কাদির জিলানি (রহ.) মৃত্যুবরণ করেন। মধ্যযুগে ইসলাম ধর্মের অন্যতম প্রচারক আবদুল কাদির জিলানি হিজরি ৪৭০ সনের ১ রমজান মোতাবেক ১১৭৮ সালের ২৩ মার্চ ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন।

তিনি হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি মোতাবেক ১১৬৬ সালের ২১ ফেব্রুয়ারি ইরাকের বাগদাদে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর দিনটি ফাতেহা-ই ইয়াজদাহম হিসেবে বিভিন্ন দেশে পালিত হয়ে আসছে।