বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ধর্ম ও জীবন

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে শেষ হলো বাসন্তী পূজা

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১১:১২ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে পালিত হল হিন্দু ধর্মালম্বীদের বাসন্তী পূজা।

গত (৭ এপ্রিল) বৃহস্পতিবার দেবীর আমন্ত্রণ অধিবাস এরপর ৮ এপ্রিল সকালে কলাবউ স্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সপ্তমী বিহিত পূজা।

শহরের গোবিন্দ জিউ মন্দিরে এ পুজার আয়োজন করা হয়। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে বসেছিল গ্রামীণমেলা।

গোবিন্দনগর মন্দিরের পুরোহিত সাধন চক্রবর্তী জানান ৩৯ বছর ধরে এ মন্দিরে মা বাসন্তীর পূজা হয়ে আসছে। তাছাড়াও এই মন্দিরে বাসন্তী পুজা, দূর্গা পুজা, সহ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

পূজা পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার দে বলেছেন আমাদের এখানে ধর্ম-বর্ণ-নর্বিশেষে সকলেই একসাথে এই বাসন্তী মায়ের পূজা অংশগ্রহণ করেছে ।

যেহুতু করোনাকালীন সময়ে দু’বছর ঠিকমতো পূজা হয়নি তাই এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে উৎসবমুখর পরিবেশে এই বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
আর শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হওয়ায় আমরা সকলে আনন্দিত।

এদিকে মহা দশমী বাসন্তী মায়ের বিসর্জনের মধ্য দিয়ে বিদায় বেলায় মন্দির প্রাঙ্গণে বিবাহিত হিন্দু নারীরা দেবীর কপাল ও পায়ের ওপর সিঁদুর দান করে দেবীকে মিষ্টি মিষ্টিমুখ করান।
পরে এক অপরকে সিঁদুর মাখিয়ে দেন।

এরপর সদবা নারীরা সিঁদুরের স্থায়িত্ব অর্থাৎ স্বামীর দীর্ঘজীবন কামনায় সিঁদুর খেলায় মেতে উঠে।

ভক্তদের মতে মা দুর্গা অশুভ শক্তির ধ্বংস করতে এই ধরায় এসেছিলেন। ৫ম দিন মর্তধাম থেকে কৈলাস ধামে ফিরে গেলেন।

প্রতিবারের ন্যায় এবারও বাসন্তী পূজার দশমী দিনে রংবে রঙের সাজে সিঁদুর খেলায় মেতে উঠেছিল হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষেরা

উল্লেখ্য, গত ৭ এপ্রিল পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে পরে ১১ সোমবার এপ্রিল শহরের টাঙ্গন নদী তে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব।