শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বই মেলার উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৮ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বই মেলা শুরু হয়েছে। বুধবার বিকেলে সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের আয়োজন করে এ বই মেলার। ২ দিনব্যাপী এই বই মেলা পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত হচ্ছে।
বই মেলার মেলার উদ্বোধন করেন পঞ্চগড়ের সাবেক জেলা শিক্ষা অফিসার বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন।

এসময় পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান প্রধান, উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ হাসনুর রশিদ বাবু, সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড. আহসান হাবিব, প্রতিনিধি লুৎফর রহমান, তানজিরুল ইসলাম, মানিক হোসেন, জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার বইপ্রেমী মানুষ মেলায় উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে সরকারী অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে আলোচনা সভা, চিত্রাঙ্কন, শুদ্ধ বানান চর্চা কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও জেলার কবিদের স্বরচিত কবিতা পাঠের আয়োজন করা হয়েছে।

সভায় বক্তারা ভাষা আন্দোলনে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের জীবনী পড়ার অনুরোধ করেন। সেই সাথে বেশি করে শুদ্ধ বাংলা ভাষার চর্চা সহ বই পড়ার প্রতি তরুণ প্রজন্মকে আহ্বান জানান।

মেলায় জাতীয় ও স্থানীয় লেখকদের বই নিয়ে জেলা শহরের বিভিন্ন লাইব্রেরী সহ ১৫টি স্টল অংশ নিয়েছে। মেলায় জেলা ছাত্রলীগ বইয়ের স্টলের পাশাপাশি পাঠক কর্ণার ও সেলফি কর্ণারেরর আয়োজন করেছে। বই মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে । বই মেলার প্রধান ফটকে ভাষা সৈনিক আব্দুল কাদিরের নামে একটি তোরণ দেয়া হয়েছে।